Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

১৭ই থেকে উচ্চ প্রাথমিকের দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু

১৭ই থেকে উচ্চ প্রাথমিকের দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় পর্বের কাউন্সেলিং শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। ১৭ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কাউন্সেলিং চলবে। ১৩ ডিসেম্বর শূন্যপদের তালিকা প্রকাশ করা হবে। সেদিনই কাউন্সেলিংয়ের ইন্টিমেশন লেটারও ডাউনলোড করা যাবে কমিশনের ওয়েবসাইট থেকে। এই পর্বে ২০৬৯টি পদের জন্য ২৫৯৫ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। প্রসঙ্গত, প্রথম পর্বে ৮  হাজার ৭৪৯ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল। তার মধ্যে ৬ হাজার ৬৮০ জন চাকরির সুপারিশপত্র গ্রহণ করেছেন। ২০৬৯ জন হয় কাউন্সেলিংয়ে উপস্থিত হননি, অথবা স্কুল পছন্দ না-হওয়ায় সুপারিশপত্র তাঁরা গ্রহণ করেননি। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, এখনও ২৬২২ জন প্রার্থী অপেক্ষমাণ রয়েছেন। ওই প্রার্থীদের জন্য তৃতীয় কাউন্সেলিংয়ের আয়োজন করে তাঁদের দ্রুত নিয়োগ নিশ্চিত করতে হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ