Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

শুধু জাল ডিগ্রিধারীদের কথা বলেছি: প্রধান বিচারপতি

‘চাকরি-বাকরি জোটাতে ব্যর্থ কমবয়সিদের একটা অংশ আরশোলার মতো। তাঁরা মিডিয়া, সোশ্যাল মিডিয়া ও তথ্যাধিকারকর্মী হয়ে উঠে সবাইকে আক্রমণ করেন।

শুধু জাল ডিগ্রিধারীদের কথা বলেছি: প্রধান বিচারপতি
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘চাকরি-বাকরি জোটাতে ব্যর্থ কমবয়সিদের একটা অংশ আরশোলার মতো। তাঁরা মিডিয়া, সোশ্যাল মিডিয়া ও তথ্যাধিকারকর্মী হয়ে উঠে সবাইকে আক্রমণ করেন।’ অভিযোগ, ভরা এজলাসে এই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। শনিবার প্রধান বিচারপতি নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তাঁর দাবি, ‘যাঁরা জাল ও ভুয়ো ডিগ্রি নিয়ে বিভিন্ন পেশায় ঢুকে পড়ছেন, শুধুমাত্র তাঁদের সমালোচনা করেছি। গতকাল একটি তুচ্ছ মামলায় আমার মৌখিক পর্যবেক্ষণ নিয়ে মিডিয়ার একটা অংশে মন্তব্য যেরকম ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে, তা পড়ে ব্যথিত। যুব সমাজকে সমালোচনার রিপোর্ট সম্পূর্ণ ভিত্তিহীন। শুধু আইন নয়, সংবাদ মাধ্যম সহ অন্যান্য মহৎ পেশাতেও জাল ডিগ্রি নিয়ে অনেকে ঢুকে পড়েছে। পরজীবী তারাই।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ