Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্টেশনের পথে লেখা ‘আই লাভ রায়গঞ্জ’, তীব্র ক্ষোভ শহরবাসীর, বিতর্ক হতেই মুছে দিল রেল কর্তৃপক্ষ

রায়গঞ্জ রেল স্টেশন চত্বরে যাত্রীদের যাতায়াতের পথে লেখা হয়েছে ‘আই লাভ রায়গঞ্জ’। যাকে কেন্দ্র করে জোর বিতর্ক শুরু হয়েছে।

স্টেশনের পথে লেখা ‘আই লাভ রায়গঞ্জ’, তীব্র ক্ষোভ শহরবাসীর, বিতর্ক হতেই মুছে দিল রেল কর্তৃপক্ষ
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রায়গঞ্জ রেল স্টেশন চত্বরে যাত্রীদের যাতায়াতের পথে লেখা হয়েছে ‘আই লাভ রায়গঞ্জ’। যাকে কেন্দ্র করে জোর বিতর্ক শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এমনভাবে রাস্তার উপর লেখা হয়েছে যে, তাতে রায়গঞ্জের অবমাননা হবে। কারণ, ‘রায়গঞ্জ’ লেখাকে মাড়িয়ে সকলকে যাতায়াত করতে হবে। রেল কর্তৃপক্ষ না বুঝে এই কাজ করেছে। এবিষয়ে এনএফ রেলের আধিকারিকদের তরফে কোনও মন্তব্য পাওয়া না গেলেও রায়গঞ্জ স্টেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার অখিলেশ্বর রাম বলেন, কার নির্দেশে স্টেশনের পার্কিং লটে এই সেলফি জোন হল, জানা নেই। বিষয়টি নিশ্চিতভাবে খতিয়ে দেখবে রেল। তবে বিতর্ক তৈরি হওয়ায় এবং স্থানীয়দের আপত্তির কারণে সেই লেখা মুছে দেওয়া হয়েছে। রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র মোহনবাটি বাজারের কাছেই রায়গঞ্জ স্টেশনের মূল ফটক। সেখানে স্টেশনের বিস্তীর্ণ পার্কিং লট। স্টেশনের গোটা চত্বরটি পেভার ব্লক দিয়ে বাঁধানো। যেখান দিয়ে নিত্যদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। চলাচল করে টোটো। সেই প্রবেশ পথেই রাস্তার উপর হলুদ রং দিয়ে লিখে দেওয়া হয়, ‘আই লাভ রায়গঞ্জ’ শব্দবন্ধটি। লেখাটি সম্পূর্ণ হতেই স্থানীয় লোকজনের নজরে পড়ে বিষয়টি। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসেন ডিভিশনাল রেলওয়ে ইউসার্স কনসালটেটিভ কমিটির (ডিআরইউসিসি) অন্যতম সদস্য তথা রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী ও বণিক সংগঠনটির অন্য সদস্যরা। তাঁরাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। 

Advertisement

রেলকর্মীদের এই শব্দবন্ধ লেখা নিয়ে অতনু তর্কাতর্কিতেও জড়ান স্টেশনের কয়েকজন কর্মীর সঙ্গে। অতনুর বক্তব্য, এই শব্দবন্ধটি সসম্মানে কোনও দেওয়ালে লেখা উচিত ছিল। কিন্তু স্টেশনের কয়েকজন কর্মী মানুষের যাতায়াতের পথে রাস্তার উপর রং দিয়ে ‘আই লাভ রায়গঞ্জ’ লিখেছেন। যা আমরা অবমাননাকর বলে মনে করছি।  লেখা মোছা হচ্ছে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ