নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের ই এম বাইপাসে দুর্ঘটনা। তার জেরে প্রাণ গেল ২৯ বছরের এক যুবকের। মৃতের নাম সৌরিথ বোস। বেলেঘাটা রোডের বাসিন্দা তিনি। রবিবার ভোর সাড়ে ৬টা নাগাদ মাঠপুকুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা প্রগতি ময়দান থানায় খবর দেন। দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিস সূত্রে খবর, একটি প্রাইভেট গাড়ি তাঁকে ধাক্কা মেরে চম্পট দেয়। গাড়িও তার চালকের খোঁজ শুরু করেছে পুলিস।



