Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

হ্যাকারের কবলে শ্রেয়া ঘোষাল  

হ্যাকারের কবলে শ্রেয়া ঘোষাল
 
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: হ্যাকারদের কবলে পড়লেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। ১৬দিন ধরে তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে রেখেছে হ্যাকাররা। শনিবার এই খবর জানিয়েছেন গায়িকা নিজেই। গত ১৩ ফেব্রুয়ারি থেকে এক্স হ্যান্ডেল ব্যবহার করতে পারছেন না শিল্পী। এক্স অ্যাকাউন্ট ব্যবহার করতে না পেরে উদ্বিগ্ন তিনি। এমনকী, অ্যাকাউন্টটি ডিলিটও করতে পারছেন না শ্রেয়া। বারবার চেষ্টা করেছেন, তা সত্ত্বেও অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন তিনি। যদিও কেবল স্বয়ংক্রিয়ভাবে কয়েকটি বার্তা পাচ্ছেন তিনি। এছাড়া আর কোনওভাবেই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। অনুরাগীদের কাছে উদ্বিগ্ন শ্রেয়ার আর্জি, ‘এই সময়ের মধ্যে কোনও অস্বাভাবিক বার্তা অ্যাকাউন্ট থেকে পোস্ট হলে, সেগুলি এড়িয়ে যাবেন।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ