নিজস্ব প্রতিনিধি, লখনউ: উত্তরপ্রদেশের কনৌজে চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে ফেলল স্বামী! শ্বশুরবাড়িতে যেতে না চাওয়াতেই স্ত্রী’কে এমন ‘শাস্তি’ দিয়েছে ‘গুণধর’ স্বামী। ঘটনায় মহিলা জখম হয়ে বর্তমানে কানপুর হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, কনৌজের কালিনাপুরভা গ্রামের বাসিন্দা গুড্ডি দেবীর সঙ্গে প্রায় ১৪ বছর আগে বিয়ে হয় কাজী টোলা এলাকার পাপ্পু নামে এক যুবকের। অভিযোগ, বিয়ের পর থেকেই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে প্রায়ই স্ত্রীকে অত্যাচার করত যুবক। রোজকার এই ঝামেলার জেরেই অতিষ্ঠ হয়েই স্বামীসঙ্গ ত্যাগ করে নিজের বাড়িতে এসে থাকতে শুরু করে গুড্ডি। মূলত, পরিচারিকার কাজ করেই নিজের অন্নসংস্থান করতে শুরু করে সে। কিন্তু সোমবার এতেও বিপত্তি বাঁধে।
অভিযোগ, সোমবার বিকেল বেলা কাজ সেরে বাড়ি ফেরার সময় পাপ্পু তাঁর রাস্তা আটতে শ্বশুর বাড়ি ফিরে যেতে বলে। কিন্তু গুড্ডি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় রাস্তার পাশে ঝোপের কাছে নিয়ে গিয়ে তাঁকে মারধর শুরু করে। এমনকী তাঁর নাক কামড়ে আলাদা করে দেয় বলেও অভিযোগ।
মহিলার চিৎকারে আশেপাশে লোক ছুটে এলে চম্পট দেয় ‘গুণধর’ স্বামী। গুরুতর আহত অবস্থায় গুড্ডিকে জেলা হাসপাতালে ভর্তি করা হলে, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কানপুর হাসপাতালে রেফার করা হয়। ঘটনায় অভিযুক্ত পাপ্পুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিস। তাঁর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।