Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পলাতক দুষ্কৃতীদের বিরুদ্ধে জারি ‘হুলিয়া’, সম্পত্তি ক্রোকের নির্দেশ

বহুদিন ধরে পলাতক দাগি দুষ্কৃতীদের বিরুদ্ধে ‘হুলিয়া’ জারির পাশাপাশি ‘সম্পত্তি ক্রোক’ করার নির্দেশ দিল লালবাজার। রাজ্যে বিধানসভা ভোটের মুখে কলকাতা শহরে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে পড়ে থাকা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে এই নির্দেশিকা দেওয়া হয়েছে

পলাতক দুষ্কৃতীদের বিরুদ্ধে জারি ‘হুলিয়া’, সম্পত্তি ক্রোকের নির্দেশ
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বহুদিন ধরে পলাতক দাগি দুষ্কৃতীদের বিরুদ্ধে ‘হুলিয়া’ জারির পাশাপাশি ‘সম্পত্তি ক্রোক’ করার নির্দেশ দিল লালবাজার। রাজ্যে বিধানসভা ভোটের মুখে কলকাতা শহরে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে পড়ে থাকা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা কলকাতা পুলিশের সমস্ত ডিভিশনের ডিসিদের পাঠানো হয়েছে। লালবাজারের এক সূত্র জানাচ্ছে, ওই নির্দেশিকায় কলকাতা পুলিশ জানিয়েছে, আগামী ১ মার্চ নির্বাচন কমিশনের সঙ্গে কলকাতা পুলিশের বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগে কলকাতার সব থানাকে এলাকার দাগি দুষ্কৃতী এবং বিশেষ করে অতীতের ভোটে হাঙ্গামা বাধানো দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬, ১২৭, ১২৮ এবং ১২৯ ধারায় উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Advertisement

আজ বুধবার বিকেলের মধ্যে এই নির্দেশিকা কার্যকর করে রিপোর্ট লালবাজারে পাঠাতে হবে। উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি রবীন্দ্র সরোবর থানার কাঁকুলিয়া রোডে সিন্ডিকেট ব্যবসা, প্রোমোটিং, এলাকা দখলকে কেন্দ্র করে সোনা পাপ্পু ও বাপি হালদার গ্যাংয়ের সংঘর্ষে কলকাতা পুলিশ এখনও শাসক দল ঘনিষ্ঠ পলাতক সোনা পাপ্পুকে গ্রেপ্তার করতে পারেনি। ঠিক বিধানসভা ভোটের মুখে নির্বাচন কমিশনের কড়া নজরদারি চলাকালে যা নিয়ে অস্বস্তি রয়েছে পুলিশ। কার্যত রাজ্যের দোড়গোড়ায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। এসআইআর নিয়ে জটিলতা এখনও কাটেনি। এমনকি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হয়নি এরাজ্যে। তারমধ্যে  বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু গিয়েছে কলকাতা ও রাজ্যের পুলিশ প্রশাসনে। মঙ্গলবার কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার-৪ পান্ডে সন্তোষের নেতৃত্বে এই সংক্রান্ত ভিডিয়ো কনফারেন্স হয়। যাতে কলকাতার সব ডিভিশনের ডিসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সব থানার ওসি, অ্যাডিশনাল ওসিদের উপস্থিতি ছিল বাধ্যতামূলক।  পাশাপাশি এদিনের  বৈঠকে অতিরিক্ত পুলিশ কমিশনার ছাড়া কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সংগঠন) অজয় প্রসাদ উপস্থিত ছিলেন। কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, এদিনের এই বৈঠকে কলকাতা পুলিশের অফিসারদের ট্রেনিংয়ের পাশাপাশি ভালনারেবল ম্যাপিং, দাগি দুষ্কৃীতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে।  পাশাপাশি, এবার প্রথম থেকেই রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা ভোটকে কেন্দ্র করে কড়াকড়ি করছে কমিশন। তাই পরিসংখ্যান সহ রিপোর্ট পাঠানোর ক্ষেত্রে কোনো গাফিলতি যাতে না হয় সেদিকে সব থানার ওসিদের লক্ষ্য রাখতে বলা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ