Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বৈধ নথি ছাড়াই বিপুল ওষুধ মজুত!

বৈধ নথি ছাড়াই বিপুল ওষুধ মজুত!
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৯
Prefer us on Google

কোনওরকম বৈধ নথি ছাড়াই বিশাল পরিমাণ ওষুধের হদিশ পেল হীরাপুর থানার পুলিশ। ওই থানার মহিশিলা এলাকায় একটি বাড়ি থেকে ২৫ পেটি ওষুধের হদিস পাওয়া যায়, যার কোনও বৈধ নথি নেই। গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিককে। গতকাল, শনিবার এই অভিযানে অংশ নিয়েছিল ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরাও। ওষুধগুলি ভেজাল কিনা তা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করেছেন তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ