Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত খেত

হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত খেত
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: বুধবার ভোরে মাটিয়ালি ব্লকের উত্তর ধূপঝোরা জয়ন্তী ভিলেজ এলাকায় হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল ১২ বিঘা সব্জি খেত। ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধানের পর এবার আলু সহ অন্যান্য সব্জি খেতে হানা দিল হাতি। এদিন ভোর পাঁচটা নাগাদ হাতিটি গোরুমারা জঙ্গল থেকে বেরিয়ে জয়ন্তী ভিলেজ এলাকায় ঢুকে পড়ে। এলাকার কৃষক রফিক আলম, পলাশ মহম্মদের ১২ বিঘা জমিতে আলু সহ অন্যান্য সব্জি খেত নষ্ট করে দেয় হাতিটি। খবর পেয়ে এদিন বিকেলে এলাকাটি পরিদর্শন করেন বনকর্মীরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ