নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: হাতির তাণ্ডবে ক্ষতি হচ্ছে আলুচাষে। ফলে পশ্চিম মেদিনীপুর জেলার রূপনারায়ণ বনবিভাগ এলাকার চাষিদের মাথায় হাত। সাধারণতন্ত্র দিবসের আগে হাতির দল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়াই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বনদপ্তরের কাছে। জানা গিয়েছে, রূপনারায়ণ বনবিভাগ এলাকায় ১০টি হাতি রয়েছে। বিশেষ করে গোয়ালতোড়, জঙ্গলখাস, ভালুকখুনিয়া, হুমগড়, কারাসাল এলাকার জঙ্গলে হাতির দল রয়েছে। খাবারের সন্ধানে হাতিগুলি জঙ্গল সংলগ্ন চাষের জমিতে হানা দিচ্ছে। ফলে আলুর পাশাপাশি ধান, শীতকালীন সব্জির ব্যাপক ক্ষতি হচ্ছে। গ্রামবাসীদের কথায়, ভোরবেলা জমিতে হানা দিচ্ছে হাতি। জঙ্গলে যেতেও ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। এছাড়া যেকোনও সময় গ্রামে ঢুকে যেতে পারে।
Advertisement
এদিন রূপনারায়ণ বনবিভাগের ডিএফও শিবানন্দ রাম বলেন, একদল হাতিকে অন্যত্র সরানো হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজরে রাখা হচ্ছে।



