Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

হাতির হামলায় জখম বৃদ্ধা

হাতির হামলায় গুরুতর জখম হলেন এক বৃদ্ধা। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের মধ্য নারারথলি এলাকায়। জখম বৃদ্ধার নাম ননীবালা রায়। বৃহস্পতিবার বনদপ্তর জানিয়েছে, জখম বৃদ্ধা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাতির হামলায় জখম বৃদ্ধা
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: হাতির হামলায় গুরুতর জখম হলেন এক বৃদ্ধা। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের মধ্য নারারথলি এলাকায়। জখম বৃদ্ধার নাম ননীবালা রায়। বৃহস্পতিবার বনদপ্তর জানিয়েছে, জখম বৃদ্ধা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিন সন্ধ্যায় বাড়ির পাশে প্রতিবেশীদের সঙ্গে ননীবালা রায় ছিলেন। সেসময় একটি হাতি তাঁদের সামনে চলে আসে। বাকিরা পালিয়ে গেলেও, ননীবালা রায় পালাতে পারেননি। হাতির আক্রমণে জখম হন তিনি। তাঁকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনেন পরিবারের সদস্যরা। সেখান থেকে তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 
Advertisement
বনদপ্তরের দক্ষিণ রায়ডাকের রেঞ্জ অফিসার দেবাশিস মণ্ডল বলেন, বনকর্মীরা জখম বৃদ্ধার সঙ্গে রয়েছেন। উল্লেখ্য, গত সোমবার কুমারগ্রাম ব্লকের সঙ্কোশ চা বাগানে হাতির আক্রমণে জখম হয়েছিলেন লোকবাহাদুর ছেত্রী নামে এক বৃদ্ধ।
Advertisement
সম্পর্কিত সংবাদ