Bartaman Logo
২৭ মে, ২০২৬

হাতির আক্রমণে ২ বোনের মৃত্যু

হাতির আক্রমণে ২ বোনের মৃত্যু
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ভুবনেশ্বর: রবিবার বুনো হাতির হামলায় মৃত্যু হল দুই বোনের। মৃতদের নাম সামিয়া মুন্ডা (১২) ও চাঁদনি মুন্ডা (৩)। ওড়িশার সুন্দরগড় জেলার ঘটনা। জানা গিয়েছে, সুন্দরগড়ের বোনাই ফরেস্ট ডিভিশনের তামাডা রেঞ্জের কান্তপল্লী গ্রামের বাসিন্দা সামিয়া ও চাঁদনি তাদের মাটির বাড়িতে ঘুমিয়েছিল। এমন সময় একটি দলছুট হাতি হামলা চালায়। হাতি দেখেই  গ্রামের সবাই এদিক ওদিক ছুটতে শুরু করে। কিন্তু ওই ছোট দুই মেয়ে ঘরের মধ্যে থেকে যায়। তারা ঘুম থেকে উঠে পালানোর চেষ্টা করলে, হাতিটি প্রথমে দু’জনকে শুঁড়ে তুলে মাটিতে আছাড় মারে এবং পরে পা দিয়ে পিষে দেয়। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, ঘাতক দলছুট ওই হাতির খোঁজ চালানোর পাশাপাশি মৃতদের পরিবারকে সমস্তরকম সাহায্য করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ