লরেন্স বিষ্ণোইয়ের হিটলিস্টে রয়েছেন মুম্বইয়ের শ্রদ্ধা ওয়াকার খুনে অভিযুক্ত আফতাব পুনাওয়ালা। বাবা সিদ্দিকি খুনের তদন্তে নেমে এমনই তথ্য উঠে এসেছে মুম্বই পুলিসের হাতে। পুনাওয়ালা বর্তমানে তিহার জেলে বন্দি। তবে বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটের খবর মিলতেই তাঁর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। জানা যাচ্ছে, বলিউড তারকা সলমন খানের মতো সেলিব্রিটির পাশাপাশি অনেকেই বিষ্ণোইয়ের হিটলিস্টে রয়েছেন। যেমন নিহত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার ম্যানেজার শগনপ্রীত সিং, গ্যাংস্টার কৌশল চৌধুরী এবং বিষ্ণোই গ্যাংয়ের বিরোধী গ্যাংস্টার অমিত দাগর।



