লখনউ, ১০ ডিসেম্বর: ফের খবরের শিরোনামে উত্তরপ্রদেশের হাথরাস। এবার হাথরাসের জইতপুর গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা। একটি পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ৭ জনের। মৃতদের মধ্যে এক শিশু সহ ৩ জন মহিলা রয়েছেন। জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি একটি ক্যুরিয়ার কোম্পানির।
Advertisement
পুলিস সূত্রে খবর, পিকআপ ভ্যানটি হাথরাস থেকে ইটাহর দিকে যাচ্ছিল। সেই সময়ই মথুরা-কাসগঞ্জ হাইওয়েতে সালেমপুরের কাছে এসে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। যার জেরে মৃত্যু হয় ৭ জনের। এছাড়াও আহত হন ৬ জন।
দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে হাজির হয় পুলিস। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্থ পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও গুরুতর জখমদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ।