তিন বছরের সম্পর্ক। কিন্তু প্রেমের পরিণতিতে বাধা বাড়ির লোকজন। এজন্য একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেমিক যুগল। সেইমতো প্রেমিকাকে গুলি চালিয়ে খুন করেন প্রেমিক। কিন্তু এই হঠকারিতার পর নিজে আর আত্মহত্যা করতে পারলেন না তিনি। পালিয়ে গেলেন ঘটনাস্থল থেকে। চাঞ্চল্যকর ঘটনাটি মধ্যপ্রদেশের ছত্তরপুরের। পুলিস জানিয়েছে, শুক্রবার মীরা নামে এক তরুণীকে খুন করেন তাঁর প্রেমিক শচীন যাদব। কিন্তু শেষপর্যন্ত নিজের প্রাণের মায়া ছাড়তে পারেননি যুবক। পুলিসের হাতে ধরা পড়ে যান। পুলিসকে জানিয়েছেন, একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।



