Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হত পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিধায়ক, দোষীদের শাস্তির দাবিতে বাইক মিছিল

হত পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিধায়ক, দোষীদের শাস্তির দাবিতে বাইক মিছিল
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাকদ্বীপ: কুলপির গাজিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নুরুদ্দিন হালদারকে খুনের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বাইকমিছিল হল। মঙ্গলবার সকালে হটুগঞ্জ থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত এই মিছিল হয়। তৃণমূল কংগ্রেসের কয়েকশো কর্মী ও সমর্থক এই বাইকমিছিলে অংশ নিয়েছিলেন।
Advertisement
এদিন সকালে প্রথমে নিহত পঞ্চায়েত সদস্যের বাড়িতে যান কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। মৃত পঞ্চায়েত সদস্যের পরিবারের পাশে সর্বদা থাকার আশ্বাস দেন তিনি। তাঁদের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন। এদিন মৃত নুরুদ্দিনের বাড়ির পাশে দৌলতপুরের প্রচুর বাসিন্দা ভিড় জমান। তাঁরা বিধায়কের কাছে দোষীদের ফাঁসির দাবি জানান।
বিধায়ক যোগরঞ্জন হালদার বলেন, পঞ্চায়েত সদস্য নুরুদ্দিনের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। এর তীব্র নিন্দা করছি। দোষীদের কঠোরতম শাস্তি দেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকব। পুলিস তদন্ত করছে। আর এই এলাকায় পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম চালানোর জন্য আপাতত একজন প্রতিনিধিকে নির্বাচন করা হবে।
পরে ১১টা নাগাদ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্যদের নিয়ে মৃত নুরুদ্দিনের বাড়িতে যান গাজিপুরের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম মোল্লা। তিনিও অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। দোষীদের কঠিনতম শাস্তির দাবি তোলেন। তৃণমূল কংগ্রেস দলীয় সূত্রে জানা গিয়েছে, কাল, বৃহস্পতিবার নুরুদ্দিনের খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। কুলপির পথের সাথী থেকে দুপুর তিনটের সময় এই মিছিল শুরু 
হবে।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ