Bartaman Logo
২৭ মে, ২০২৬

হত ৭ মাওবাদী  

হত ৭ মাওবাদী
 
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নারায়ণপুর: ছত্তিশগড়ের নারায়ণপুরে নিরাপত্তা বাহিনীর বড়সড় সাফল্য। বৃহস্পতিবার ভোররাত ৩টে নাগাদ গুলির লড়াইয়ে অন্তত সাত মাওবাদী প্রাণ হারিয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান চলাকালীন যৌথবাহিনীকে লক্ষ্য করে মাওবাদীরা গুলি চালানো শুরু করে। পাল্টা গুলি চালান জওয়ানরা। সংঘর্ষে সাত মাওবাদী নিহত হয়। পুলিস সূত্রে খবর নারায়ণপুর, দান্তেওয়াড়া, বস্তার এবং কোন্ডাগাঁওয়ের জেলা রিজার্ভ ফোর্স এবং সিআরপিএফ জওয়ানরা বৃহস্পতিবার ভোররাতে ওই অভিযান চালান। দু’পক্ষের গুলির লড়াই থামার পর সাত মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়। গোটা এলাকা ঘিরে তল্লাশি চলছে। সেখানে আরও কোনও মাওবাদী লুকিয়ে রয়েছে কি না, তা নিশ্চিত করতে অভিযান চলছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ