Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হাসপাতালে পরীক্ষা দিল মাদক কারবারীদের হাতে আক্রান্ত দুই ছাত্রী

হাসপাতালে পরীক্ষা দিল মাদক কারবারীদের হাতে আক্রান্ত দুই ছাত্রী
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পরীক্ষার আগের দিন প্রতিবেশীদের হাতে প্রহৃত হতে হয়েছিল দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে। সোমবার শিলিগুড়ি হাসপাতালে রোগীদের শয্যায় শুয়ে কড়া এই দুই অসুস্থ ছাত্রী জীবনের প্রথম বড় পরীক্ষা দিল। তাদের জন্য ছিল নিরাপত্তার ব্যবস্থা। রবিবার রাতে এলাকার কিছু মাদক ব্যবসায়ী ওই দুই পরীক্ষার্থীর বাড়িতে হামলা চালায়। যার ফলে জখম হয় ওই দুই পরীক্ষার্থী। রাতে হাসপাতালেই ছিল তারা। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল হাকিমপাড়া বালিকা বিদ‍্যালয়ে। এদিন সকালে খালপাড়া ফাঁড়ির ওসি সুদীপ দত্ত দুই পরীক্ষার্থী আফরিন আনসারি ও সায়না আনসারিকে পরীক্ষা হলে পৌঁছে দেন। তবে রাতের ঘটনার জেরে আতঙ্ক পরীক্ষা হলে ঢুকে অসুস্থ হয়ে যায় তারা। সঙ্গে সঙ্গে কড়া পুলিশ পাহাড়ায় শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। পরবর্তীতে ওই দুই পরীক্ষার্থী জেলা হাসপাতালের বসে পরীক্ষা দেয়। দুই ছাত্রীকে দেখতে হাসপাতালে পৌঁছে যান অবর জেলা বিদ‍্যালয় পরিদর্শক রাজীব প্রামানিক। অন্যদিকে পরীক্ষার ঠিক আগেরদিন মাদক কারবারীরা বাড়িতেই  হামলা চালানোর ঘটনাটি সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তাঁর দ্বারস্থ হবেন বলে দাবি করেছেন ওই দুই ছাত্রীর পরিবারের সদস্যরা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ