Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাসপাতালে পরীক্ষা

প্রতিবন্ধকতাকে হারিয়ে প্রতিষ্ঠিত হতে চায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছায়রাবানু খাতুন (১৯)। ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে। এবারও অসুস্থ হয়ে পড়ায় উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা দিল হাসপাতালে

হাসপাতালে পরীক্ষা
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাকদ্বীপ: প্রতিবন্ধকতাকে হারিয়ে প্রতিষ্ঠিত হতে চায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছায়রাবানু খাতুন (১৯)। ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে। এবারও অসুস্থ হয়ে পড়ায় উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা দিল হাসপাতালে। মথুরাপুর এক নম্বর ব্লকের আবাদ ভগবানপুর এলাকার বাসিন্দা ছায়রাবানু মাদারপাড়া হাই মাদ্রাসার ছাত্রী। দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। বুধবার পরীক্ষা দেওয়ার সময় সে অসুস্থ হয়ে পড়ে। কুলপি ব্লক হাসপাতালে অক্সিজেন মাস্ক লাগিয়ে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ