চেন্নাই, ২৬ নভেম্বর: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। আজ, মঙ্গলবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে এটি কোনও গুরুতর বিষয় নয় বলেই জানা গিয়েছে। বদহজমের সমস্যার জেরেই আরবিআইয়ের গভর্নর ভর্তি হয়েছেন হাসপাতালে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন আরবিআইয়ের এক মুখপাত্র। আজ বিকেলের মধ্যেই ছেড়ে দেওয়া হতে পারে শক্তিকান্ত বাবুকে। এমনটাই জানিয়েছেন তিনি। আপাতত চিকিৎসকদের নজরদারিতেই রাখা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নরকে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনও মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, মূলত কাজের বিষয়েই চেন্নাইতে গিয়েছিলেন শক্তিকান্তবাবু। সেখানে গিয়েই আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি।



