Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

হাসপাতালে ভর্তি পপ গায়িকা শাকিরা, বাতিল কনসার্টও

হাসপাতালে ভর্তি পপ গায়িকা শাকিরা, বাতিল কনসার্টও
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বাগোটা, ১৭ ফেব্রুয়ারি: গুরুতর অসুস্থ পপ গায়িকা শাকিরা। প্রচণ্ড পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। এমনকী পিছিয়ে দিতে হয়েছে পেরুর কনসার্টের অনুষ্ঠানও। এক্স হ্যান্ডেলে নিজেই তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন গ্র্যামিজয়ী গায়িকা। অনুরাগীদের উদ্দেশ্যে তিনি জানান, কনসার্ট স্থগিত হওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি পেরুর দর্শকদের সামনে পারফর্ম করার জন্য মুখিয়ে ছিলাম। আমি আপনাদের সকলকে ভালবাসি। আমার পরিস্থিতি বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি গায়িকা জানান বর্তমানে চিকিৎসকরা তাঁকে পারফর্ম করতে বারণ করেছেন। কারণ তিনি শারীরিক ভাবে দুর্বল। ফলে এখন তিনি স্টেজে উঠে পারফর্ম করতে পারবেন না। অন্যদিকে, কনসার্ট বাতিলের খবরে স্বাভাবিকভাবেই বেশ উদ্বিগ্ন তাঁর ফ্যানরা। তবে গায়িকা এবং তাঁর টিম আশ্বস্ত করেছে যে কনসার্টের নতুন ডেট কবে ফেলা হবে তা নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা চলছে। জানা গিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি শনিবার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয় শাকিরার। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ৪৮ বছরের গায়িকা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, যদি অবস্থার অবনতি না হয় তাহলে আজই হাসপাতাল থেকে ছাড়াও পেতে পারেন তিনি। তারপরই পেরুতে পারফর্ম করবেন শাকিরা। সেই অনুষ্ঠানের পর যেতে পারেন কলম্বিয়াতেও।
 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ