Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ভোট নয়: সারজিস

বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল দাবি করেছে, চলতি বছরের শেষেই বাংলাদেশে নির্বাচন আয়োজন করতে হবে। চাপের মুখে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মহম্মদ ইউনুসও জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরেই নির্বাচন হতে পারে।

হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ভোট নয়: সারজিস
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ঢাকা: বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল দাবি করেছে, চলতি বছরের শেষেই বাংলাদেশে নির্বাচন আয়োজন করতে হবে। চাপের মুখে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মহম্মদ ইউনুসও জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। কিন্তু শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিল নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলের মুখ্য সংগঠক সারজিস আলম মঙ্গলবার বলেন, ‘হাসিনার ফাঁসির আগে নির্বাচনের কথা কেউ যেন মুখেও না নেয়। যত দিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি, তত দিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে।’ এদিন সকালে ‘জুলাই আন্দোলন’-এ মৃতদের কবরস্থানে গিয়েছিলেন সারজিস। সেখানে তিনি বলেন, ‘খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, সে বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ