Bartaman Logo
২৭ মে, ২০২৬

হাসিনা নিয়ে ঠিক সময়েই সিদ্ধান্ত নেবে কেন্দ্র: সুকান্ত

হাসিনা নিয়ে ঠিক সময়েই সিদ্ধান্ত নেবে কেন্দ্র: সুকান্ত
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শেখ হাসিনাকে কি আদৌ প্রত্যার্পণ করবে ভারত? করলে কবে তা করা হবে? এই নিয়ে প্রশ্ন করা হলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, বাংলাদেশের ঘটনার উপর ভারত সরকার তীক্ষ্ণ নজর রেখে চলেছে। এ ব্যাপারে বিদেশ মন্ত্রক যা করার, ঠিক সময়েই সেটা করবে। দেখবেন, হাতির দু’ধরনের দাঁত থাকে। একটা দেখা যায়, আর একটা দেখা যায় না। সব কিছু কি দেখিয়ে করতে হবে? না জানিয়েই কেন্দ্রীয় সরকার যখন যা করার করবে। তবে সীমানায় কিছু জায়গায় ফেন্সিংয়ের অভাব রয়েছে। নানা জটিলতা রয়েছে। সব কিছুই নজরে রয়েছে কেন্দ্রীয় সরকারের। শনিবার খড়দহের অপূর্বনগরে দলের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তবাবু।
Advertisement
সম্পর্কিত সংবাদ