Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হাঁসখালি থেকে গ্রেপ্তার দু’জন বাংলাদেশি ও ভারতীয় দালাল

ফের রানাঘাট পুলিস জেলায় গ্রেপ্তার দুই বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় দালাল। দুই বাংলাদেশি মাদারিপুর এবং ঝিনাইদহ জেলার বাসিন্দা।

হাঁসখালি থেকে গ্রেপ্তার দু’জন বাংলাদেশি ও ভারতীয় দালাল
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ফের রানাঘাট পুলিস জেলায় গ্রেপ্তার দুই বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় দালাল। দুই বাংলাদেশি মাদারিপুর এবং ঝিনাইদহ জেলার বাসিন্দা। ধৃত ভারতীয় দালাল হাঁসখালি থানার ফতেপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। বুধবার তিনজনকেই রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।  পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা থানার পুলিস হাঁসখালি থানাকে সঙ্গে নিয়ে হাঁসখালির একাধিক জায়গায় অভিযান চালায়। অভিযানে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের একজনের নাম কৃষ্ণ হালদার। সে বাংলাদেশের মাদারিপুর জেলার সুতারগঞ্জ এলাকার বাসিন্দা। দ্বিতীয় বাংলাদেশি নাগরিকের নাম রিপা শেখ। সে বাংলাদেশের ঝিনাইদহ জেলার রায়পাড়ার বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ করে এক ভারতীয় দালালের খোঁজ পান তদন্তকারীরা। এরপর হাঁসখালি থানার ফতেপুর দক্ষিণপাড়ায় হানা দিয়ে গ্রেপ্তার করা হয় আসাদুল মণ্ডল নামে ওই আন্তর্জাতিক মানব পাচারচক্রের সঙ্গে যুক্ত দালালকে। বেশ কিছুদিন ধরে অতিসক্রিয় হয়ে উঠেছিল এই দালাল। টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদেরকে বেআইনি পথে এই দেশে নিয়ে আসার রমরমা ব্যবসা ফেঁদেছিল সে। তিনজনের বিরুদ্ধেই নির্দিষ্ট ধারায় মামলার রুজু করে তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিস। ধৃতদের প্রত্যেককেই বুধবার রানাঘাট মহাকুমা আদালতে তোলা হয়েছিল। সেখানে আসাদুল মণ্ডলকে পুলিস হেফাজতে পান ধানতলা থানার তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে হাঁসখালি এবং ধানতলা থানা এলাকার সীমান্ত ঘেঁষা গ্রামগুলিতে কোথায় কোথায় মানব পাচার চক্রের দালালরা সক্রিয় রয়েছে তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। শুধু তাই নয়, কোন কোন পথ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এই দেশে আসছেন তাও জানার চেষ্টা করছেন তাঁরা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ