Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাঁস, মুরগির বাচ্চা বিলি

হাঁস, মুরগির বাচ্চা বিলি
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া : গ্রামীণ বাংলার পুরুষ ও মহিলাদের স্বনির্ভর করতে রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ চলছে। সেই অনুযায়ী উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ব্লকের ৫টি গ্রাম পঞ্চায়েতের ৪৩৭ জনকে ১০টি করে মুরগির বাচ্চা এবং ১৬৬ জনকে ১০টি করে হাঁসের বাচ্চা দেওয়া হল। ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ১৬৯ জনকে এবং মহেশপুর গ্রাম পঞ্চায়েতের ২৬৮ জনকে মুরগির বাচ্চা দেওয়া হয়েছে। হাটগাছা ১ নং গ্রাম পঞ্চায়েতের ৬৫ জনকে, হাটগাছা ২ নং গ্রাম পঞ্চায়েতের ৪৭ জনকে এবং কালীনগর গ্রাম পঞ্চায়েতের ৫৪ জনকে হাঁসের বাচ্চা দেওয়া হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ