Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিশ্চন্দ্রপুর-২ ব্লকে দু’টি ঢালাই রাস্তার শিলান্যাস

হরিশ্চন্দ্রপুর-২ ব্লকে দু’টি ঢালাই রাস্তার শিলান্যাস
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চার কোটি টাকা বরাদ্দে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ইসলামপুর ও মালিওর-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার ঢালাই রাস্তার কাজের শিলান্যাস হল। এতে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ইমামনগর গ্ৰামের আহমেদ মিস্ত্রির বাড়ি থেকে ইসলামপুর রোডের কাবের সেখ এর বাড়ি পর্যন্ত ২ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে ২ কিমি ঢালাই রাস্তা নির্মাণ হবে। অপরদিকে মালিওর-১ গ্রাম পঞ্চায়েতের ধনীপাড়া হবিবুর রহমানের বাড়ি থেকে আজিজুর রহমানের বাড়ি পর্যন্ত ১ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যয়ে ১২৭০ মিটার ঢালাই রাস্তা নির্মাণ হবে। এদিন শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি মালদহ জেলা পরিষদের সদস্য বুলবুল খান ও তৃণমূল কংগ্রেসের হরিশ্চন্দ্রপুর-২ ব্লক সভাপতি তোবারক হোসেন উপস্থিত ছিলেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ