Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিশ্চন্দ্রপুর ভূমি দপ্তরে এক বছর তালাবন্ধ দু’টি কমিউনিটি টয়লেট  

এক বছর ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে কমিউনিটি টয়লেট। ঝোপের আড়ালে গিয়ে শৌচকর্ম করতে হচ্ছে সাধারণ মানুষকে।

হরিশ্চন্দ্রপুর ভূমি দপ্তরে এক বছর তালাবন্ধ দু’টি কমিউনিটি টয়লেট
 
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: এক বছর ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে কমিউনিটি টয়লেট। ঝোপের আড়ালে গিয়ে শৌচকর্ম করতে হচ্ছে সাধারণ মানুষকে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর ১ ও ২ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বাইরে জনসাধারণের ব্যবহারের জন্য স্বচ্ছ ভারত মিশন (গ্ৰামীণ) প্রকল্পে পঞ্চায়েত সমিতি থেকে তৈরি করা হয়েছিল দু’টি কমিউনিটি টয়লেট।‌ একেকটি টয়লেট তৈরি করতে ব্যয় হয়েছে ১ লক্ষ ৮০ হাজার টাকা। অভিযোগ, টয়লেট দু’টি তৈরি করার প্রায় এক বছর হয়ে গেলেও তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সেগুলিতে জলের ব্যবস্থা নেই। প্রতিদিন জমি রেকর্ড করাতে ও নানা সমস্যা নিয়ে অসংখ্য মানুষ দপ্তরে আসেন। কাজ শেষ হতে অনেক সময় সন্ধ্যা হয়ে যায়। মুলত তাঁরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। দপ্তরে জমি রেকর্ড করতে আসা মহম্মদ নুর সালাম বলেন, সুন্দর রং করে টাইলস বসানো হয়েছে টয়লেটে। তবে তালাবন্ধ থাকায় সাধারণ মানুষের কোনও কাজে লাগে না। গরু ও ছাগল বাঁধার জায়গায় পরিণত হয়েছে।
হরিশ্চন্দ্রপুর-১ এর বিডিও সৌমেন মণ্ডল ও হরিশ্চন্দ্রপুর-২ এর বিডিও তাপস কুমার পাল জানান, জনসাধারণের ব্যবহারের জন্য টয়লেটের তালা খুলে দিতে বলা হয়েছে।
 (তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে কমিউনিটি টয়লেট।-নিজস্ব চিত্র)
Advertisement
সম্পর্কিত সংবাদ