Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হরিপাল: শ্রমজীবী হাসপাতালে চালু ল্যাপারোস্কোপি

হরিপাল: শ্রমজীবী হাসপাতালে চালু ল্যাপারোস্কোপি
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আধুনিক চিকিৎসার পথে আরও একধাপ অগ্রসর হল নবনির্মিত হরিপাল শ্রমজীবী হাসপাতাল। গণউদ্যোগে গড়ে ওঠা এই হাসপাতালে বুধবার প্রথম ল্যাপারোস্কোপি যন্ত্রের মাধ্যমে অপারেশন করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা হচ্ছে এখানে। হরিপালের বাসিন্দা খেতমজুর বাসুদেব ঘোষের গলব্লাডারে থাকা স্টোন অপারেশন করা হয়েছে। তিনি বলেন, কয়েকবছর আগে হরিপাল হাসপাতাল চালু হয়েছে। সেখানে আধুনিক চিকিৎসা বিনা পয়সায় পাওয়া যাবে, ভাবতে পারিনি। শ্রমজীবী হাসপাতালের পরিচালন সমিতির কর্তা গৌতম সরকার বলেন, গরিব মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই গণউদ্যোগে এই হাসপাতাল তৈরি হয়েছে। শ্রমজীবী মানুষ যাতে দ্রুত কাজে ফিরতে পারেন, তার জন্যই ল্যাপারোস্কোপি অপারেশন চালু করার প্রয়োজন ছিল। সেটি সফলভাবে হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ