Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হরিপালে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

হরিপালে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তারকেশ্বর: হরিপালে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল মঙ্গলবার। মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগে আটক হয় করা হয় স্বামীকে। মৃতার নাম রাখি দুলে (৩৫)। বাড়ি হরিপাল থানার সরাই মনসাতলায়। 
Advertisement
তারকেশ্বর থানার অন্তর্গত পাঁচগাছিয়া গ্রামের বাসিন্দা মৃত বধূর ভাই রাজকুমার মালিক হরিপাল থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, পনেরো বছর আগে হিন্দু রীতি মেনে হরিপালের সরাই মনসাতলার শ্রীমন্ত দুলের সঙ্গে বিবাহ হয় বোনের। বিয়ের সময় বরপক্ষের চাহিদা মতো সমস্ত যৌতুক দেওয়া হয়। এরপরও টাকার জন্য চাপ দিতে থাকে বোনকে। শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হতো। মঙ্গলবার দুপুরে নির্যাতন সহ্য করতে না পেরে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় সে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। স্বামী শ্রীমন্ত দুলেকে আটক করেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ