Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আহত হৃতিক

আহত অভিনেতা হৃতিক রোশন। বর্তমানে ‘ওয়ার ২’ ছবির কাজে ব্যস্ত তিনি। সেই ছবিতে জুনিয়র এনটিআরের সঙ্গে একটি নাচের দৃশ্যে অভিনয় করতে হবে হৃতিককে।

আহত হৃতিক
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আহত অভিনেতা হৃতিক রোশন। বর্তমানে ‘ওয়ার ২’ ছবির কাজে ব্যস্ত তিনি। সেই ছবিতে জুনিয়র এনটিআরের সঙ্গে একটি নাচের দৃশ্যে অভিনয় করতে হবে হৃতিককে। শোনা যাচ্ছে, নাচের অনুশীলনের সময়ই পায়ে চোট পান নায়ক। চিকিৎসকদের পরামর্শ মতো আগামী কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে তাঁকে। এই মুহূর্তে শ্যুট শুরু করলে, তা অভিনেতার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে বলে মত চিকিৎসকদের। সে কারণেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। নির্মাতাদের তরফে আপাতত ওই নাচের দৃশ্যের শ্যুটিং পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হৃতিক সুস্থ হওয়ার পর আগামী মে মাসে ওই বিশেষ দৃশ্যের শ্যুটিং করা হবে বলে খবর। সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে হৃতিক ও জুনিয়র এনটিআর অভিনীত স্পাই ইউনিভার্সের ছবিটি। অন্যদিকে, হৃতিককে দেখা যাবে আলিয়া ভাট ও শর্বরী অভিনীত ‘আলফা’তে। এটি স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা কেন্দ্রিক ছবি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ