Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিতর্কে হৃতিক

বিতর্কে হৃতিক
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

১ লক্ষ ২০ হাজার টাকা! অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে দেখা করার জন্য নাকি এই পরিমাণ অর্থ খরচ করেছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু তাতেও প্রিয় নায়কের সঙ্গে দেখা হয়নি সকলের। সম্প্রতি টেক্সাসের এক অনুষ্ঠানে হৃতিকের অনুরাগীদের দুর্ভোগে পড়তে হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, প্রায় ১ হাজার ৫০০ ডলার (১ লক্ষ ২০ হাজার টাকা) ছিল এই অনুষ্ঠানের টিকিটের মূল্য। সেই টাকা খরচ করে অনুষ্ঠানে ঢুকেও দীর্ঘক্ষণ ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় অনুরাগীদের। এমনকী, হৃতিকের সঙ্গে একটি ছবি তোলার অনুমতিও পাননি তাঁরা। ফলে যে প্রতিশ্রুতি অনুষ্ঠানের আয়োজকরা দিয়েছিলেন, তাঁরা শেষ পর্যন্ত তা রক্ষা করেননি বলে অভিযোগ করেছেন অনেকে। আয়োজকদের এমন বেহাল দশায় ক্ষুব্ধ ভক্তরা। তবে এই বিতর্ক নিয়ে প্রকাশ্যে এখনও মুখ খোলেননি নায়ক। বরং তিনি এখন ব্যস্ত ‘কৃষ ৪’ নিয়ে। এই ছবির হাত ধরে পরিচালনায় হাতেখড়ি হচ্ছে তাঁর। ফলে ছবিটি হৃতিকের কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব রকম প্রস্তুতি নিয়ে তবে মাঠে নামতে চান তিনি। শোনা যাচ্ছে, এই ছবিতে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যাবে হৃতিককে। তারও প্রস্তুতি শুরু করে দিয়েছেন নায়ক। পাশাপাশি ফের এই ছবিতে অভিনেত্রী প্রীতি জিন্টার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন হৃতিক। ফলে তাঁদের কেমিস্ট্রি নতুন করে পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ