Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২০ কোচে বদলে গেল হাওড়া-পুরী বন্দে ভারত ট্রেন

২০ কোচে বদলে গেল হাওড়া-পুরী বন্দে ভারত ট্রেন
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া-পুরী বন্দে ভারত ট্রেনে কোচের সংখ্যা বৃদ্ধি করা হল। দেশের প্রথম সেমি হাইস্পিড এই ট্রেন আগে ১৬টি কোচ নিয়ে যাত্রীদের পরিষেবা দিত। কিন্তু পুরীর ট্রেনের টিকিটের আকাশ ছোঁয়া চাহিদার কারণে বাড়তি চারটি কোচ যুক্ত করা হয়েছে। সবমিলিয়ে ১৬টির বদলে পুরী-হাওড়া বন্দে ভারতের ২০টি কোচ যাত্রী নিয়ে ছুটবে। স্বভাবতই প্রতি যাত্রায় আগের তুলনায় আরও বেশি যাত্রীবহন করতে সক্ষম হবে জনপ্রিয় এই ট্রেন। নয়া কোচ বিন্যাসে ট্রেনে থাকবে ১৮টি চেয়ার কার। বাকি দু’টি কোচ হবে এগজিকিউটিভ ক্লাস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ