মাটি খুঁড়ে পাওয়া কষ্টি পাথরের মূর্তিতেই পুজো হয় মায়ের। জলপাইগুড়ির ময়নাগুড়ির পেটকাটিতে ১৯৪০ সাল থেকে এই পুজো হয়ে আসছে। এখানে মা ধুমাবতী পেটকাটি মা হিসেবে পরিচিত। জানা যায়, ১৯৪০ সালে পেটকাটি এলাকায় মাটি খোঁড়ার সময়ে কোদালের ফলায় উঠে এসেছিল এই মূর্তি। এই মূর্তি নিয়ে আসা হয়েছিল বর্তমানে যেখানে স্থায়ী ঘরে পুজো হয় সেখানে। বেশ কয়েকজন গ্রামবাসী মিলে জমি দান করেন। খড়ের ঘরে শুরু হয় পুজো। এই বিষয়ে খাগড়াবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা রায় বলেন, এই পুজো বহু পুরাতন। এই মূর্তি যেহেতু পেটকাটি মা হিসেবে পরিচিত সেই কারণেই এলাকার নাম হয়েছিল পেটকাটি। মূর্তি পাওয়ার অনেক পরে স্থায়ী মন্দির স্থাপন হয়েছিল। আমার যেটা জানা, ওই এলাকায় পুকুর খনন করতে গিয়ে এই মূর্তি উঠে এসেছিল।


