রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়িতে। এনিয়ে জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়কে চেয়ারম্যান করে কমিটি ঘোষণা করল রাজ্য। কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে চেয়ারম্যান রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতার তারিখ ও স্থান ঠিক করবেন বলে রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



