Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

সৌদিতে পরপর হামলা হুথির

সৌদি আরবে পরপর হামলা চালাল ইরান সমর্থিত জঙ্গিগোষ্ঠী হুথি। মঙ্গলবারের এই হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন

সৌদিতে পরপর হামলা হুথির
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কায়রো: সৌদি আরবে পরপর হামলা চালাল ইরান সমর্থিত জঙ্গিগোষ্ঠী হুথি। মঙ্গলবারের এই হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। হামলার জেরে আরবের দক্ষিণাঞ্চলের কয়েকটি তেল কারখানা ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে আগুন ধরে যায়। পরিস্থিতি সামাল দিতে সাময়িক ভাবে কয়েকটি তেল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয় বলে জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রক। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানিয়েছেন, আবহা, জাজান, নাজরান ও খামিস মুশাইত শহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছেন। তিনি জানিয়েছেন, এর জবাব দেবে সৌদি আরব। হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার দায় স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সৌদির তেল ও একটি বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। জাজান শহরের শিল্পাঞ্চল, খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিও হামলার লক্ষ্য ছিল বলে তিনি জানিয়েছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ