Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

হরর কমেডিতে অজয়

হরর কমেডিতে কাজ করছেন অভিনেতা অজয় দেবগন। গত কয়েক বছর ধরে বলিউডে নজর কাড়ছে হরর কমেডি ঘরানার সিনেমা। এবার এই ঘরানায় কাজ করবেন অজয়।

হরর কমেডিতে অজয়
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হরর কমেডিতে কাজ করছেন অভিনেতা অজয় দেবগন। গত কয়েক বছর ধরে বলিউডে নজর কাড়ছে হরর কমেডি ঘরানার সিনেমা। এবার এই ঘরানায় কাজ করবেন অজয়। দক্ষিণী সিনেমা ‘সু ফ্রম সো’-এর পরিচালক জে পি তুমিনাড়ুর সঙ্গে জুটি বাঁধছেন অজয়। জানা গিয়েছে, পরিচালক ইতিমধ্যেই গল্প শুনিয়েছেন অভিনেতাকে। বিষয়টি পছন্দ হয়েছে তাঁর। আগ্রহও প্রকাশ করেছেন নায়ক। যদিও এখনও পর্যন্ত ছবির জন্য চুক্তিবদ্ধ হননি তিনি। সূত্রের খবর, পরিচালকের সঙ্গে শীঘ্রই আরও একবার আলোচনা করবেন অজয়। সেখানেই ছবির বিষয়ে চূড়ান্ত কথাবার্তা হতে পারে।  আগামী বছর শুরু হতে পারে শ্যুটিং।  

Advertisement
সম্পর্কিত সংবাদ