Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ার প্রাক্তন মেয়র ও সাংসদ স্বদেশ চক্রবর্তীর জীবনাবসান

হাওড়ার প্রাক্তন মেয়র ও সাংসদ স্বদেশ চক্রবর্তীর জীবনাবসান
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রয়াত হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন সাংসদ স্বদেশ চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। সোমবার সন্ধ্যায় সালকিয়ার ৫ নম্বর ওয়ার্ডের শম্ভু হালদার লেনে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন স্বদেশবাবু। তাঁর স্ত্রী ও এক মেয়ে বর্তমান। সিপিএমের এই জনপ্রিয় নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে। প্রসঙ্গত, হাওড়া পুরসভায় দু’বার মেয়র নির্বাচিত হয়েছিলেন স্বদেশ চক্রবর্তী। পরে তিনি হাওড়া লোকসভা কেন্দ্র থেকে দু’বার সংসদে নির্বাচিত হন। স্বদেশবাবু দলীয় পরিসরে ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীতে। এক সময়ে পার্টির রাজ্য কমিটির সদস্যও হয়েছিলেন। রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ