Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ার আমতায় একটি প্লাস্টিক তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

হাওড়ার আমতায় একটি প্লাস্টিক তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হাওড়া: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি প্লাস্টিক তৈরির কারখানা। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার রাত ১ টা নাগাদ হাওড়ার আমতার নতুন রাস্তার পাশে একটি প্লাস্টিক তৈরির কারখানায় আগুন লাগে। সূত্রের খবর, ওই কারখানায় দাহ্য পদার্থ মজুত ছিল। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ও গোটা কারখানাকে গ্রাস করে নেয়। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে যায় আমতা থানার পুলিসও। দমকলের কর্মীরা সারারাত ধরেই ওই কারখানার আগুন নেভানোর চেষ্টা করেন। সূত্রের খবর, এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে কিছু পকেট ফায়ার আছে সেগুলি নেভানোর কাজ করছেন দমকলের কর্মীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঠিক কী কারণে আগুন লেগেছে? খতিয়ে দেখছে দমকল। হতাহতের ঘটনা ঘটেনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ