Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সমুদ্র বাঁধে ধস, আতঙ্ক

নামখানার সল্টঘেরিতে সমুদ্র বাঁধে ধস, আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছে প্রশাসন। বিস্তারিত পড়ুন।

সমুদ্র বাঁধে ধস, আতঙ্ক
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: অমাবস্যার ভরা কটালে ধস নামল সমুদ্র বাঁধে। ঘটনাটি ঘটেছে নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের সল্টঘেরি এলাকায়। একে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ওই এলাকার সমুদ্র উপকূলে অস্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হয়েছিল। রবিবার সকালে জোয়ারের সময় প্রায় ১৫০ ফুট এলাকা জুড়ে ধস নামে। পরে বিষয়টি এলাকার বাসিন্দাদের নজরে আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সল্টঘেরির উপকূলে সমুদ্রের ঢেউয়ের ব্যাপক দাপট রয়েছে। এখানে পাকাপোক্তভাবে বাঁধ নির্মাণ করা না হলে আগামী দিনে খুবই সমস্যার মধ্যে পড়তে হবে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা তপনকুমার দোলই বলেন, সমুদ্রের ঢেউয়ের দাপটে বিশাল অংশ জুড়ে বাঁধে ধস নেমেছে। খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। দ্রুত এই বাঁধ মেরামত করা না হলে পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হয়ে যাবে। এছাড়াও এই এলাকায় একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। সেটিও ধ্বংস হয়ে যাবে। বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে। সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, বিষয়টি জানার পরই সেচদপ্তরকে আপদকালীন জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। এখন ওই এলাকায় বাঁধ মেরামতের কাজ চলছে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ