সংবাদদাতা, বিষ্ণুপুর: হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে চারদিন দু’ঘণ্টা করে দেরিতে চলায় দুর্ভোগে পড়েছেন বাঁকুড়া জেলার যাত্রীরা। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’ মাস ধরে বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এই চারদিন হাওড়া থেকে নির্দিষ্ট সময়ের চেয়ে অন্তত দু’ঘণ্টা দেরিতে ছাড়ছে হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। তার ফলে বিষ্ণুপুর ও বাঁকুড়ায় ট্রেনটি দেরিতে পৌঁছচ্ছে। যাত্রীদের হয়রানি বাড়ছে। তাঁদের অভিযোগ, সময় সারণী অনুযায়ী হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট ট্রেনটির রাত আটটা ৩ মিনিটে বিষ্ণুপুর স্টেশনে ঢোকার কথা থাকলেও সেটি রাত ১১টার পরে পৌঁছচ্ছে।



