প্রয়াত নৃত্যগুরু পৌষালী মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে সুলগ্না অ্যাকাডেমি ট্রাস্টের উদ্যোগে সদ্য অনুষ্ঠিত হল ‘রাঙিয়ে দিয়ে যাও’। বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী সুলগ্না ভট্টাচার্য এই অনুষ্ঠানে ওড়িশি, ভরতনাট্যম, কত্থক, মণিপুরী, কুচিপুরি, মোহিনীআত্তম থেকে শুরু করে সমসাময়িক ভারতীয় নৃত্যের বিভিন্ন ধারার বিশিষ্ট শিল্পী এবং তাঁদের নৃত্যদলগুলিকে একত্রিত করলেন। সুলগ্না বলেন, ‘এ বছরের উৎসব কেবল বসন্তের উদযাপন নয়। বরং আমার গুরু পৌষালী মুখোপাধ্যায়ের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।’



