Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নায়িকাদের রঙিন গল্প

নায়িকাদের রঙিন গল্প
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভালোবাসার রং

Advertisement

এ বছরের রঙের উৎসব আমার কাছে ফ্যাকাসে। কয়েক মাস আগেই মাকে হারিয়েছি। তাই এবার সেরকম কোনও পরিকল্পনা নেই। রং আমি ভালোবাসি, ভালোবাসার রং ছড়িয়ে দিতে ভালোবাসি। সবাইকে রাঙিয়ে দিতে ভালো লাগে। রংবাজি আমার একেবারেই ভালো লাগে না। আমি মনে করি রঙের মাধ্যমেও অনেক সম্পর্ক সুন্দর হয়ে ওঠে। - ঋতুপর্ণা সেনগুপ্ত

রঙিন মানুষ নই

বহু বছর পর মা-বাবার সঙ্গে শহরের বাইরে এবার দোল কাটছে। আমাকে দেখে সবার যতটা রঙিন মানুষ মনে হয় আমি কিন্তু ততটাও রঙিন নই। তবে রং ভালোবাসি। রং নিয়ে রংবাজি কলেজ জীবনে হয়েছে। কলেজ জীবনে বন্ধুরা মিলে মন্দারমণি গিয়েছিলাম। তখন একজন শুধু ঘুমোনোর জন্য কিছুতেই রং খেলতে রাজি হচ্ছিল না। তাই আমি মিথ্যে অভিনয় করে তাকে বাইরে নিয়ে আসি। তারপরেই সবাই মিলে রং মাখিয়ে তাকে ‘রঙিন ভূত’ বানানো হয়েছিল। আমার এই রংবাজির কারণে এখনও পর্যন্ত সেই বন্ধু আমাকে বিশ্বাস করে না। - সৌরসেনী

রংবাজির জন্য শাস্তি পেয়েছি

দোলের দিন মানে আজ আমার বাবার জন্মদিন। তাই একটা বাড়তি উৎসাহ থাকেই। কাজের জন্য এখন আর বাদুড়ে রং খেলা হয় না। তবে ভেষজ আবির দিয়ে রং খেলব। আমার কাছে প্রত্যেকটা রং স্পেশাল। কারণ প্রতিটা রঙেরই আলাদা আলাদা বিশেষত্ব আছে। বেলুনের মধ্যে রং ভরে লোকের গায়ে মারা থেকে আরও যত দুষ্টুমি করা যায় বা যতটা রংবাজি করা যায় সেগুলো সবই করেছি। রংবাজির জন্য শাস্তিও পেয়েছি। এখন সেই দিনগুলো খুব মনে পড়ে।

 
অনুলিখন: পূর্বাশা দাস

Advertisement
সম্পর্কিত সংবাদ