Bartaman Logo
২৭ মে, ২০২৬

হাওলায় টাকা পাচার, ইডির তল্লাশি অভিযান

হাওলায় টাকা পাচার, ইডির তল্লাশি অভিযান
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বারাসত: অনুপ্রবেশের বিনিময়ে লেনদেন হওয়া বেআইনি অর্থ হাওলার মাধ্যমে পাচারের মামলায় সীমান্ত লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাল ইডি। মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি শুরু হয় বনগাঁ, মধ্যমগ্রাম, বারাকপুর, নিউ বারাকপুর সহ একাধিক জায়গায়। একইসঙ্গে ঝাড়খণ্ডেও তল্লাশি চলে। ইডি সূত্রে খবর, বেআইনি অনুপ্রবেশ ও নারী পাচার করে আসা কালো টাকা হাওলার মাধ্যমে গিয়েছে বিভিন্ন জায়গায়, ঝাড়খণ্ড আদালতের নির্দেশে এই অভিযোগের তদন্ত শুরু হয়। পানশালা, কাপড়ের ব্যবসা সহ বিভিন্ন জায়গায় তা বিনিয়োগ করে সাদা করা হয়েছে। তদন্তে নেমে ইডি জানতে পারে মধ্যগ্রামের একটি পানশালা ও হাবড়ার একটি কাপড়ের ব্যবসায় এই টাকা খাটছে। দুই ব্যবসায়ী টাকা নিজেদের ব্যবসায় লগ্নি করেছেন। তার ভিত্তিতে দু’টি জায়গাতেই তল্লাশি চলে। বনগাঁর চারটি জায়গায় তল্লাশি চলে। বারাকপুরেও এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি টিম। সবকটি জায়গা থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে লেনদেন সংক্রান্ত একাধিক নথি। এগুলি যাচাই করা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ