Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় দু’টি গাড়িতে আগুন

হাওড়ায় দু’টি গাড়িতে আগুন
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার দুপুরে হাওড়ার ১১৬ নম্বর জাতীয় সড়কে আলমপুর ও নিউ কোরোলার মাঝে চলন্ত গাড়িতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, গাড়িটি উলুবেড়িয়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ইঞ্জিনে গোলযোগ হওয়ায় গাড়িটি রাস্তার ধারে দাঁড় করাতে যাচ্ছিলেন চালক। তখনই আচমকা গাড়ির বনেটে আগুন লেগে যায়। কোনওমতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন চালক ও এক আরোহী। সেসময় পাশ দিয়ে একটি পানীয় জলের গাড়ি যাচ্ছিল। সেখান থেকেই জল ছিটিয়ে গাড়ির আগুন আয়ত্তে আনা হয়। চালক জানিয়েছেন, গাড়িটি হাওড়া জেলাশাসকের দপ্তরের। এদিন ফাঁকা গাড়িটি নিয়ে কাজের পর ফিরছিলেন তিনি। তখনই আগুন লাগার ঘটনা ঘটে।
Advertisement
অন্যদিকে, এদিন দুপুরে মালিপাঁচঘড়া থানার ঘুসুড়িতে একটি দাঁড়িয়ে থাকা লরিতে হঠাৎ আগুন ধরে যায়। লরিতে কেউ ছিলেন না। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে থানায় খবর দেন। দমকলের একটি ইঞ্জিন গিয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশের কোনও তার থেকে শর্ট সার্কিটের কারণে লরিতে আগুন ধরে যেতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের। 
সম্পর্কিত সংবাদ