Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া-বর্ধমান  কর্ড লাইনের দুই  স্টেশনে সাবওয়ের  দাবিতে মিছিল

হাওড়া-বর্ধমান  কর্ড লাইনের দুই  স্টেশনে সাবওয়ের  দাবিতে মিছিল
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সিঙ্গুরের বারুইপাড়া ও শ্যামপুর স্টেশনে সাবওয়ের দাবিতে মিছিল করল তৃণমূল কংগ্রেস। রবিবার রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারীরা দু’টি স্টেশনেই বিক্ষোভ দেখান। পাশাপাশি কর্তৃপক্ষকে স্মারকলিপি জমা দেন। হাওড়া-বর্ধমান কর্ড লাইনের ওই দুই স্টেশনের নিত্যযাত্রীদের অভিযোগ, সাবওয়ে না থাকার কারণে রেললাইন পারাপার করতে সমস্যায় পড়তে হয়। স্থানীয় মানুষদের যাতায়াতেও সমস্যা হয়। এ নিয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন, কেন্দ্রীয় সরকারের কোনও দপ্তর মানুষের সমস্যার কথা ভাবে না। রেল কর্তৃপক্ষ যেমন বহু স্টেশনে সাবওয়ে তৈরি করেনি, তেমনই জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়কের দু’পাশের মানুষের যাতায়াতের কথা ভাবে না। আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নিয়ে নাগরিক আন্দোলন করেছি। এদিন দুই স্টেশনে সাবওয়ের দাবিতে মানুষ পথে নেমেছেন। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। এ নিয়ে রেল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ