Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া জেলা আদালতের বিচারক প্রয়াত 

হাওড়া জেলা আদালতের বিচারক প্রয়াত 
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার সকালে প্রয়াত হাওড়া জেলা আদালতের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শ্রীকুমার গোস্বামী। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ২০২৭ সালে অবসর গ্রহণের কথা ছিল তাঁর। বিচারকের স্ত্রী ও পুত্র বর্তমান। এদিন বেলা তিনটে নাগাদ হাওড়া জেলা আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় বিচারকের মরদেহ। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান অন্যান্য বিচারক ও আইনজীবীরা। বিচারকের মৃত্যুর কারণে এদিন আদালতের কাজে অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন আইনজীবীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ