Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া গ্রামীণ জেলা পুলিসের ক্রীড়া প্রতিযোগিতা

হাওড়া গ্রামীণ জেলা পুলিসের ক্রীড়া প্রতিযোগিতা
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া:  শুক্রবার পাঁচলার নেতাজি সঙ্ঘের মাঠে অনুষ্ঠিত হল হাওড়া গ্রামীণ জেলা পুলিসের ১৪তম বাৎসরিক স্পোর্টস মিট। হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন থানার পুলিসকর্মী ও আধিকারিকরা প্রতিযোগিতায় অংশ নেন। উপস্থিত ছিলেন মন্ত্রী পুলক রায়, জেলাশাসক পি দিপাপ প্রিয়া, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক সীতানাথ ঘোষ, বিধায়ক গুলশান মল্লিক, হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ