Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হেমতাবাদে চুরির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক

হেমতাবাদে চুরির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: হেমতাবাদে চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিস। ধৃত যুবকের নাম সত্যজিৎ দাস। বাড়ি রায়গঞ্জ ব্লকের রারিয়া এলাকায়। শুক্রবার রাতে হেমতাবাদ ব্লকের ভাতসিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে যুবককে। শনিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
হেমতাবাদের দক্ষিণ ভাতসিয়ার বাসিন্দা নয়ন বর্মনের বাড়িতে শুক্রবার রাতে চুরির চেষ্টা করে করে সত্যজিৎ সহ রয়েক দুষ্কৃতী। বাড়ির লোকেরা তা বুঝতে পেরে পুলিসে খবর দেন। পুলিস গিয়ে এক জনকে ধরে ফেলে। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, চুরির চেষ্টার অভিযোগে একজনকে ধরা হয়েছে। 
 
Advertisement
সম্পর্কিত সংবাদ