Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হালিশহরে অভিযান নিষিদ্ধ বাজি উদ্ধার

হালিশহরে অভিযান নিষিদ্ধ বাজি উদ্ধার
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের পর শনিবার হালিশহরে বেআইনি বাজির বিরুদ্ধে পুলিস অভিযানে নামে। হালিশহর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের সরকারপাড়ার একটি বাড়ি থেকে প্রায় সাড়ে তিন কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। বেআইনিভাবে বাজি মজুতের অভিযোগে বাড়ির মালিক দেবু খানকে পুলিস গ্রেপ্তার করেছে। তিনদিন আগে কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত চার শ্রমিকের মধ্যে দু’জন হালিশহরের বাসিন্দা। ফলে হালিশহরেও চাঞ্চল্য ছড়িয়েছিল। এলাকাবাসীদের অভিযোগ ছিল, এখানেও প্রচুর পরিমাণে বাজি মজুত রয়েছে। যে কোনও মুহূর্তে বড় বিপর্যয় হতে পারে। শনিবার রাতে পুলিস অভিযানে নেমে হালিশহর থেকে এই বিপুল বাজি বাজেয়াপ্ত করে। ওই নিষিদ্ধ বাজি কোথায় তৈরি করা হয়েছিল, ওই বাড়িতে কী উদ্দেশ্যে আনা হয়েছিল, পুলিস তা জানার চেষ্টা করছে। বারাকপুরের ডেপুটি পুলিস কমিশনার (উত্তর) গণেশ বিশ্বাস বলেন, নিষিদ্ধ বেআইনি বাজির বিরুদ্ধে আমাদের অভিযান জারি রয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ