Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হিলকার্ট রোড ও সেভক রোডের সংযোগকারী মোহনবাগান লেন কার্যত মরণফাঁদ, ক্ষুব্ধ এমআইসি

হিলকার্ট রোড ও সেভক রোডের সংযোগকারী মোহনবাগান লেন কার্যত মরণফাঁদ, ক্ষুব্ধ এমআইসি
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক বছরে একই কালভাট ভাঙল তিনবার! ফের ‘মরণ ফাঁদ’ হিলকার্ট রোড ও সেভক রোডের সংযোগকারী মোহন বাগান লেন। এই ঘটনায় কালভাট মেরামতের মান নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ পুরসভার বিদ্যুৎ বিভাগের মেয়র পরিষদ সদস্য(এমআইসি) কমল আগরওয়াল। তাঁর অভিযোগ, নিম্নমানের উপকরণ দিয়ে সেই কালভাট দু’বার মেরামত করেছে ঠিকাদার সংস্থা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র গৌতম দেব।  শিলিগুড়ি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে মোহন বাগান লেন অন্যতম। হিলকার্ট রোডের মহাত্মা গান্ধী মোড় থেকে মহানন্দা নদীর জোড়া সেতুর নীচ দিয়ে সংশ্লিষ্ট লেন বিস্তৃত। সূর্য সেন পার্কের পাশ দিয়ে মহাকালপল্লি হয়ে রাস্তাটি সেভক রোডের সঙ্গে মিশেছে। গুরুত্বপূর্ণ এই রাস্তায় একটি কালভার্ট বার বার ভাঙছে। স্থানীয় সূত্রের খবর, গত বর্ষার মরশুম শুরু মুখে জুন মাস নাগাদ সেই কালভার্টের একাংশ ভেঙে যায়। তখন পিচ ও পাথরের গোঁজা দিয়ে সেটি মেরামত করা হয়। তা আবার ক্ষতিগ্রস্ত হয় সেপ্টেম্বর মাস নাগাদ। পুজোর আগে ফের সেখানে পিচ ও পাথর দিয়ে তাপ্পি দেওয়া হয়। গত ডিসেম্বর মাস নাগাদ সংশ্লিষ্ট কালভার্ট আবার ভেঙেছে। দিনকে দিন সেখানে ফাটল বাড়ছে। যারজেরে জায়গাটি মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, হিলাকার্ট রোড ও সেভক রোর্ডে সংযোগকারী এই রাস্তায় দিনকে দিন যানবাহনের সংখ্যা বাড়ছে। কিন্তু রাস্তাটির কালভার্ট সেভাবে মেরামত করা হচ্ছে না। যে কোনও মুহূর্তে কালভাটের ভাঙা অংশে চাকা পড়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে গাড়ি পড়তে পারে মহানন্দা নদীতে। তাঁদের অভিযোগ, কালভার্টের ওই অংশ মেরামত করা নিয়ে বড় ধরনের অনিয়ম হয়েছে। তাই সেই অংশ এক বছরের মধ্যে তিনবার ভেঙেছে। এ ব্যাপারে পুরসভার নজর দেওয়া উচিত। সংশ্লিষ্ট লেন শহরের ১০নম্বর ওয়ার্ডের অধীনে। স্থানীয় কাউন্সিলার তথা বিদ্যুৎ বিভাগের মেয়র পরিষদ কমল আগরওয়াল রাস্তাটি নিয়ে ক্ষুব্ধ। তিনি বলেন, ঠিকাদার সংস্থা নিম্নমানের উপকরণ দিয়ে ওই কালভার্টের অংশ মেরামত করেছিল। বিষয়টি পুরসভার পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারদের জানিয়েছি। অভিযুক্ত ঠিকাদার সংস্থার পেমেন্ট বন্ধ করার এবং সেই কালভার্ট পাকাপোক্তভাবে মেরামত করার দাবি পুরসভায় জানাব। মেয়র বলেন, শীঘ্রই সংশ্লিষ্ট লেন পরিদর্শনে যাব। রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।              
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ